সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে শামীম তালুকদার ৪নং সিংহের বাংলা ইউনিয়নকে দুর্নীতি-চাঁদাবাজমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরছেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ.)। সুশাসন প্রতিষ্ঠা, পরিকল্পিত উন্নয়ন, সামাজিক সম্প্রীতি জোরদার এবং সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার নিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। শামীম তালুকদারের নির্বাচনী প্রচারণার মূল বক্তব্য—একটি সুন্দর, শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা। তার প্রচারসামগ্রীতে সুশাসন, উন্নয়ন, সমৃদ্ধি এবং সব সময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে। তিনি মরহুম আরফান আলী তালুকদারের সুযোগ্য সন্তান। সাংবাদিকতা, শিক্ষকতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি বিভিন্ন মহলে পরিচিত। তার প্রত্যাশা, মানুষের সঙ্গে যোগাযোগ, সামাজিক দায়…